• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় ড্রেন থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2018   Thursday

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে  ৭টার সময়  লাশা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়া  এলাকার আলী শরীফের বাড়ীর সম্মুখে বড় একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া ব্যাক্তি কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী গ্রামের মৃত সুচিত্র শীলের ছেলে মানিক শীল (৪০) এর বলে নিশ্চিত করেছেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয় কয়েকজন লোকজন মিশন পাড়া রোডের সংলগ্ন পানি চলাচলের ড্রেনে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশ ফাঁডিতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তাদের ধারণামতে অতিরিক্ত মদ্যপান করে মানিক শীল রাতের কোন এক সময় রাস্তার পাশের ড্রেনে পড়ে মারা যান।

 

আজিজ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন  বলেন, উদ্ধার হওয়া ব্যাক্তি প্রায় সময় আজিজ নগরে  এসে মদ পান করতে আসতো। পুলিশ উদ্ধার করার সময়ও তার মুখ থেকে মদের গন্ধ বাহির হচ্ছিল।

 

এদিকে উপজেলার আজিজনগর পুলিশ ফাঁড়ির আইসি মোঃ হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অতিরিক্ত মদ্যপানে রাতে ড্রেনে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ