• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

৭ জন নিহতের প্রতিবাদে ২০ আগস্ট খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2018   Saturday

স্বনির্ভর ও পেরাছড়ায় ইউপিডিএফ সমর্থিত  সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের হামলার প্রতিবাদে ২০ আগস্ট সোমবার) খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ ডেকেছে  পাহাড়ি ছাত্র পরিষদসহ তিনটি সংগঠন।

 

পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,   সকাল সকাল ৮টার দিকে সংস্কারবাদী ও মুখোশদের একদল সশস্ত্র সন্ত্রাসী স্বনির্ভর বাজারে গিয়ে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করে। এতে পিসিপি’র খাগড়াছড়ি নেতাকর্মী ও পথচারীসহ ৭ জন নিহত হন।  এর ঘটনার প্রতিবাদে ২০ আগস্ট সোমবার) খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ ডাক দেয়া হয়েছে। তবে আগামী ২২ আগস্ট মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব ও সরকারী ছুটির কথা বিবেচনা করে সংক্ষিপ্ত আকারে সড়ক অবরোধের ঘোষণা দেয়া হয়েছে। অবরোধের সময় এম্বুলেন্স, রোগী বহনকারী যান, ফায়ার সার্ভিস, জরুরী বিদ্যুৎ-পানি ও ঔষধ সরবরাহকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

 

প্রেস বার্তায় জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে উক্ত শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসুচিতে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ