• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ৭জনকে ব্রাশ ফায়ারে হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2018   Sunday

পিসিপি-যুব ফোরাম নেতাসহ ৬ জনকে ব্রাশ ফায়ারে হত্যার প্রতিবাদে রোববার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রোনাল চাকমা র স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদ-এর সভাপতি বিনয়ন চাকমার।

 

গণতান্ত্রিক যুব ফোরামের সহসাধারণ সম্পাদক বরুন চাকমার পরিচালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, ইনাইটেড ওয়াকার্স ডেমোক্রেটিক ফ্রন্টের যুগ্ম সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা।

 

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহসভাপতি বিপ্লব ভট্টাচার্য।এছাড়া সমাবেশে সংহতি  জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফোরামের আহবায়ক শহীদুল ইসলাম সবুজ। সমাবেশ শেষ হওয়ার পর প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

সমাবেশে থেকে বক্তারা খাগড়াছড়ি সদরে স্বনির্ভর বাজার ও সনির্ভরস্থ পার্টি অফিসে বাজারে অবস্থানরত পিসিপি-যুব ফোরামের নেতাকর্মী এবং সাধারণ জনগণের ওপর নব্য মুখোশবাহিনী ও এমএন লারমাপন্থী সংস্কারবাদী জেএএস’র সন্ত্রাসীরা অতর্কিত বেপরোয়া ব্রাশ ফায়ার করে ৭ জনকে হত্যা ও ৪ জন আহত হন।

 

বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এরাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ না  হলে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা দেয়া না হয়, তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এর থেকে উদ্ভুত যে কোন অনাঙ্খাখিত পরিস্থিতির জন্য সরকার ও প্রশাসনকে দায় নিতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ