• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2018   Wednesday

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানে ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিলাইছড়িতে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়। 

 

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা।

 

উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, থানা অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারুক উদ্দিন, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজল কান্তি দে। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক।


আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইভেন্টে আয়োজিত প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এবং যুবদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন অংকের ঋণ প্রদান করেন অতিথিরা।


আলোচনা সভা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সকালের দিকে উপজেলা প্রশাসন থেকে শোক র‌্যালী বের করে উপজেলা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। আলোচনার পূর্বে বঙ্গবন্ধুর কৃতিত্বের বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 


এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ