• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2018   Wednesday

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিসব উপলক্ষে বুধবার খাগড়াছড়িতে শোক র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে।

 

জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে শোক র‌্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

 

পরে পৌর টাউন হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও পৌর মেয়র রফিকুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

 

বক্তারা বলেন, ৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি এদেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিয়েছিল। তাদের দোসররা এখনও বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে সকলের প্রতি অনুরোধ জানান বক্তারা।

 

অন্যদিকে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আলাদাভাবে শোক র‌্যালী,মিলাদ মাহফিল,আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করে।

 

এদিকে শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে  বিএমএ ও সাচিবের সহযোগিতায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজন করে বিনামুল্যে চিকিৎসা সেবা, ঔষদ বিতরণ এবং টাউন হল প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। জেলার ৫০ জন চিকিৎসক এ চিকিৎসা সেবা প্রদান করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ