• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লংগদুতে যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2018   Sunday

রাঙামাটির লংগদু উপজেলার রাঙ্গিপাড়ার ওয়ার্ড যুবলীগ নেতা আবুল কালামের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে  গতকাল রোববার পরিবারের পক্ষ থেকে সংবাদ সন্মেলন করা হয়েছে।

 

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সন্মেলন কক্ষে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার। এসময় আবুল কালামের ভাই মোঃ আবুল বাশার, আব্দুল মালেক ও সোবাহান উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ উল্লেখ করে বলা হয়, আবুল কালাম ওই এলাকার একজন সার ও কীটনাশক ওষুধের ব্যবসায়ী। হামলাকারীদের মধ্যে কামাল হোসেন থেকে দোকানের বাকি ৫০ হাজার টাকা পেতেন। ঘটনার দিন সন্ধ্যায় তার কাছ থেকে পাওনা টাকা চেয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অপর আসামি মেহেদী হাসান বাবু (২২), রাকিব চৌধুরী (২০) ও মনির হোসেন (৩৪) লোহার রড, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হাজির হয়ে চার আসামি মিলে অতর্কিত হামলা করে আবুল কালামকে গুরুতর আহত করে এবং দোকানের নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন আবুল কালামকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকার লোকজন। এ ঘটনায় বাদী হয়ে হামলাকারী চারজনকে আসামি করে লংগদু থানায় মামলা দেন, আবুল কালামের ভাই আবুল বাশার।

 

সংবাদ সম্মেলনে অবিলম্বে বাকি তিন আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি এবং আসামিদের কাছ থেকে বাকি ৫০ হাজারসহ লুট করা টাকা উদ্ধার করে দেয়ার দাবি জানানো হয়েছে।

 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন সামন্ত বলেন, চার আসামির মধ্যে রাকিব চৌধুরীকে গ্রেফতার করে রাঙামাটির আদালতে চালান দেয়া হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে। লুট করা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ