• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2018   Wednesday

খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক আগমন উপলক্ষে বুধবার পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক  মোঃ শহিদুল ইসলাম।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, পানছড়ি সাব জোন অধিনায়ক মোঃ সোহেল আলম,  খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পানছড়ি প্রসেক্লাবে সাধারন সম্পাদক শাহজাহান কবির সাজু, পানছড়ি উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া ও সাধারন সম্পাদক জয়নাথ দেব, উপজেলা বিএনপি সভাপতি বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন ও বিজয় চাকমা, পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎপল কান্তি চাকমা, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সভাপতি মোঃ হেদায়েত আলী, হেডম্যান অরুন জয় রোয়াজা প্রমূখ।

 

মত বিনিময় সভায় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নবাগত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন,পর্ষটনের শহর খাগড়াছড়ি। আমি আধুনিক পর্যটস নগর হিসেবে খাগড়াছড়ি শহরকে রুপ দিতে চাই। উন্নয়ন করতে চাই প্রত্যান্ত অঞ্চলে। সেবা দিতে চাই সকল শ্রেনির মানুষকে। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। প্রশাসক হিসেবে নয়। আর এ জন্য প্রয়োজন এলাকার শান্তি-শৃংখলা। আমরা সম্প্রীতির বন্ধনে থেকে এলাকাকে উন্নয়ন করবো। এজন্য সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

 

তিনি প্রথমে এলাকাবাসীর দাবির কথা শুনেন এবং পরে সেসব দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ