• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মাদক,ইভটিজিং ও বাল্য বিবাহের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করল শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2018   Saturday

শনিবার রাঙামাটিতে শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদক,ইভটিজিং ও বাল্য বিবাহের বিরুদ্ধে শপথ গ্রহন করে লাল কার্ড প্রদর্শন করেছে। 

 

শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে শপথ গ্রহনের আগে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.নজরুল ইসলাম। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম,শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুজিবুর রহমান ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল। এসময় রাঙামাটি স্কাউটের সংগঠক নুরুল আবছার, লাল সবুজ সংঘের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক  এম.কামাল উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.নজরুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক,ইভটিজিং,বাল্য বিবাহ ও দূর্নীতি থেকে নিজেকে বিরত রাখতে এবং ছেলেদের ২১ বৎসর ও মেয়েদের ১৮ বৎসরের বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার জন্য শিক্ষার্থীদের মাঝে শপথ বাক্য পাঠ করান এবং লাল কার্ড প্রদর্শন করা হয়। একই সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীদের  দেশ প্রেম, নৈতিক শিক্ষা, সত্যবাদিতা অভ্যাস ও নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে সোচ্ছার হওয়ার জন্য শপথ বাক্য পাঠ ও সবুজ কার্ড প্রদর্শন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.নজরুল ইসলাম  লাল সবুজ উন্নয়ন সংঘের সামাজিক আন্দোলনের কর্মসূচিকে প্রশংসা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী প্রজম্মের ভবিষ্যৎ তাই আজ তোমরা যে শপথ গ্রহন করেছ তা মনে প্রাণে রক্ষা  করে দেশকে উন্নত শিখরে নিয়ে যেতে হবে।

 

লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল জানান, ২০১১ সালে তার ছোট বোন ফারজানা আক্তারের সেনা কল্যাণ বৃত্তির টাকা ও এক জোড়া কানের দোল বিক্রির টাকা ও তার  টিফিনের জমানো টাকা দিয়ে কুমিল্লার দাউদকান্দিতে লাল সুবজ সংঘের প্রতিষ্ঠাতা করে এসব কার্যক্রম শুরু করেন। এরই অংশ হিসেবে গত ৮ সেপ্টেম্বর পঞ্চগড়ের তেতুলিয়া থেকে সচেতনা সৃষ্টির লক্ষে জঙ্গিবাদ,মাদক ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে কর্মসূচি শুরু করেন। রাঙামাটি হচ্ছে এই কর্মসূচির ৬২ তম জেলা। আগামী  ৮সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ