• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2018   Tuesday

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফকে  হয়রানী মূলক মামলায় জড়ানো এবং তার নিকট টাকা পাবে মর্মে পরিষদের প্যাডে অঙ্গীকার নামা লিখাসহ স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে  তার সুনাম ক্ষুন্ন করার প্রতিবাদে মঙ্গলবার সাংবাদ সম্মেলন করা হয়।

 

কাপ্তাই ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য সজিবুর রহমান।  এময় ইউপি সদস্য সমলেন্দু বিকাশ দাশ, আবু সালেহ, সুইউপ্রু মারমা সুপ্রিয়, আবদুল আহাদ সেলিম, নবীন কুমার তনচংগ্যা, জাহেদুল ইসলাম, রুপা তনচংগ্যা, জোবেদা আক্তার লাভলী, সুজয় বিকাশ চাকমা, মহিন উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন, অবঃ সার্জেন্ট হাজী কবির আহম্মদ, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন, মোঃ কবির হোসেন, নুর হোসেন মামুন, আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন ।

 

লিখিত বক্তব্যে বলেন, ব্যাংছড়ি মুসলিম পাড়া নিবাসী দেলোয়ার হোসেন ওরফে নফর আলী (৫৩) পিতাঃ মোঃ মনোহর আলী গত ২৫ জুন ২০১৮ইং একটি লিগ্যাল নোটিশের মাধ্যমে জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ  বিভিন্ন সময় তার কাছ থেকে নগদ অর্থ ও মালামাল ক্রয় বাবদ সর্বমোট ১৩ লাখ ৪৬ হাজার   টাকা নিয়েছেন। উক্ত টাকা আদায়ের লক্ষ্যে নফর আলী রাঙামাটি জেলা চীফ জুডিসিয়াল আদালতে ২৮/০৮/২০১৮ইং তারিখে একটি হয়রানী মূলক মামলা দায়ের করেন। এছাড়া উক্ত নফর আলী চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি ও ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ইউনিয়ন পরিষদের প্যাড ব্যবহার করেন। এ ধরনের মিথ্যা, হয়রানী মূলক মামলা ও স্বাক্ষর জালিয়াতির প্রতিবাদে ইউপি সদস্যরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

 

লিখিত বক্তব্যে ন্যাক্কারজনক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আরোও বলা হয়, দায়েরকৃত মামলাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।  অভিযোগকারী নিজেই একজন মাদকাসক্ত, ঝগড়াটে, ভুমিখেকো, সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।

 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এক প্রশ্নের জবাবে বলেন, নফর আলীর সাথে আমার অর্থের লেনদেন হলে সেটা আমাদের ব্যবসায়িক প্যাডেই চুক্তিনামা হবে, অঙ্গীকার নামা নয় এবং পরিষদের প্যাডেও নয়। নফর আলী অঙ্গীকার নামা প্যাড এবং আমার স্বাক্ষর জালিয়াতি করে মিথ্যা প্রমাণ সৃষ্টির পাঁয়তারা করছে বলে আমি মনে করি। 

 

এ বিষয়ে দেলোয়ার হোসেন ওরফে নফর আলীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন আমার পাওনা টাকা না দেয়ার জন্যই তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছেন। তাদের এসব অভিযোগ শুধুমাত্র পাওনা টাকা না দেয়ার জন্যই করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ