• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

৩৫ কাঠুরিয়া হত্যাকান্ডের বিচারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2018   Sunday

রাঙামাটির লংগদুর উপজেলার পাকুয়াখালীতে  ৩৫ জন কাঠুরিয়াকে হত্যাকান্ডের বিচারের দাবীতে রোববার খাগড়াছড়িতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য অধিকার ফোরাম ও এর ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ।

 

শহরের শাপলা চত্বরে ঘন্টব্যাপী  মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি  মো: মাঈন উদ্দীন । 

 

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক কাউন্সিলর এস এম মাসুম রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মো: মহিউদ্দীন,পার্বত্য অধিকার ফোরামের মাটিরাঙা উপজেলা উপজেলা আহবায়ক মো: এস এম হেলাল ও দীঘিনালা উপজেলা আহবায়ক আহাম্মদ আলী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুগ্ন আহবায়ক মো: রবিউল হোসেন,  জেলা সদস্য সচিব মো: পারভেজ আলম, জেলা আহবায়ক সদস্য মো: সাদ্দাম হোসেন,  খাগড়াছড়ি কলেজ শাখার আহবায়ক মো: ইব্রাহিম খলিল, যুগ্ন আহবায়ক মো: রণি, টেকনিক্যাল কলেজ শাখা সভাপতি মো: সোহেল রানা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দীঘিনালা উপজেলা শাখার  সভাপতি মো: আলামিন হোসেন ও সা.সম্পাদক মনসুর আলম হীরা, মাটিরাঙা উপজেলা আহবায়ক মনজুর আলম মঞ্জু ,সদস্য সচিব মো: আরিফুর রহমান স্বজল,জেলা ও বুয়াছড়ি ইউনিয়ন শাখার আহবায়ক মো: সালাম, মো: মনির ও মূছা প্রমুখ।

 

সমাবেশ থেকে ১৯৯৬ সালের পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড সহ সকল হত্যাকান্ড গুলোর বিচার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন,  হত্যাকান্ডের পরিবার গুলোকে ক্ষতিপূরণসহ চার দাবী জানানো হয়। 

 

সমাবেশে বক্তারা বলেন,১৯৯৬ সালের  এই দিনে রাঙামাটি জেলার পাকুয়াখালী নামক স্থানে ৩৫ জন কাঠুরিয়াকে হত্যা করা হয়েছিল। কিন্তু এই বর্বরতম হত্যাকান্ডের বিচার হয়নি। ১৯৯৭ সালে পার্বত্য এলাকার বাঙালিদের বঞ্চিত করে একতরফা যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তির দীর্ঘ ২০ বছর পরও পার্বত্য এলাকা এই মূহুর্তে বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ ও বিপদগ্রস্ত অঞ্চল। এখানে প্রতিদিন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের ঝনঝনানীতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠেছে। প্রতিদিন সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। 

 

বক্তারা অবিলম্বে এ হত্যকান্ডের সাথে বিচার ও একতরফা সংবিধান ও রাষ্ট্রবিরোধী পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্নমূল্যায়নের দাবী জানান।

 

ঢাকায় মানববন্ধন ও শোক সভা:

একই দাবীতে ঢাকায়  জাতীয় প্রেসক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদের উদ্যোগে মানববন্ধন ও শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারমৗান আলকাছ আল মামুন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন,পার্বত্য নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ,ন্যাপ ভাষানির সভাপতি মোস্তাক আহমেদ ,ঢাকা উন্নয়ন সংসদের সভাপতি মাহবুব খোকন,পার্বত্য নাগরিক পরিষদের যুগ্ন সম্পাদক শেখ আহাম্মদ রাজু, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ রানা।প্রকৌশলী সাহাদাৎ ফরাজি সাকিবের  সঞ্চালনায়  আরো বক্তব্য রাখেন মো:ইব্রাহিম খলিল,আলামিন,রোবেল,সাইফুল প্রমূখ।

 

বক্তারা দাবী করে বলেন, ১৯৯৬ সালের এই দিনে রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী পাকুয়াখালী নামক গহীন অরণ্যে তৎকালীন শান্তি বাহিনীর হাতে প্রাণ হারায় ৩৫ নিরীহ বাঙালি কাঠুরিয়া। সেই থেকে পার্বত্য এলাকায় বাঙালিরা এ দিনটিকে পাকুয়াখালী  ট্রাজেডি দিবস হিসেবে পালন করে আসছে। প্রায় দুইযুগ হয়ে গেলেও এখনও এই হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়নি।২১ বছর পরেও বিচার না পেয়ে হতাশায় নিমজ্জিত নিহতদের পরিবার।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ