• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় পুষ্টিকর সামগ্রী বিতরণ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2018   Tuesday

রাঙামাটির বিলাইছড়িতে মঙ্গলবার পাংখোয়া পাড়া চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের শিশুদের মাঝে পুষ্টিকর সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় পাংখোয়া পাড়া লাইফ লার্নিং সেন্টারে পাংখোয়া পাড়া চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৫১৩, আগাপে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। পাংখোয়া পাড়া চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম পরিচালনা কমিটির সভাপতি সুমসামা পাংখোয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জয় সেন তঞ্চঙ্গ্যা, রাঙাগামাটির স্থানীয় এনজিও গ্রিনহিল এর প্রোগ্রাম ডিরেক্টর লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, আগাপে’র প্রকল্প সমন্বয়ক পল ত্রিপুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন দাস। আলোচনা শেষে পাংখোয়া পাড়া চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের শিশুদের পুষ্টিকর সামগ্রী বিতরণ করা হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ