• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লোগা ও পানছড়ি ইউনিয়নের এলজি-এসপি প্রকল্পের উদ্বোধন ও বিভিন্ন সামগ্রী বিতরণ

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2018   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ও ৩নং পানছড়ি ইউনিয়নের লোকাল গভর্ন্যান্স সার্পোট প্রজেক্ট (এলজি-এসপি-৩)এর বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।


অনুষ্ঠানে ৩নং পানছড়ি ইউনিয়নের মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম। ৩নং পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ইউপি সদস্যা মেকি চাকমা, ইউপি সদস্য মোঃ আসিফ করিম ও মোঃ মতিউর রহমান।আলোচনা সভা শেষে সেলাই মেশিন, টিফিন বক্স, সৌর বিদ্যুৎ সোলার প্যানেল বিতরণ করা হয়। পরে পানছড়ি বাজারের হাকিম আলী মার্কেটের সামনে পানির সমস্য সমাধানের লক্ষে এলজি-এসপি-২ অর্থায়নে বাধিধারা প্রকল্প উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।


অপর দিকে এলজি-এসপি-৩ এর ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্ধ থেকে ১নং লোগাং ইউনিয়নের উদ্যোগে লোগাং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাপান্যা চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে ইউনিয়নের গরীব, দুঃস্থদের মাঝে রিং স্লাব, মৎস্য পোনা, বিভিন্ন স্কুলে বৈদুতিক সিলিং ফ্যান, লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানিটারী প্যাড বিতরণ করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, এলজি-এসপি-৩ এর জেলা সমন্বয়ক নয়ন জ্যোতি চাকমা, চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাদ চাকমা, লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ