• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে মা সমাবেশের আয়োজন

রপ্তদ্বীপ চাকমা রকি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2018   Saturday

শনিবার রাঙামাটিতে  মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চত কারণে সামাজিক কর্মসূচীর আওতায় উপজেলা পর্যায়ে   বিশাল মা সমাবেশের আয়োজন করা  হয়েছে।

                      

"মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা " এ স্লোগান কে সামনে রেখে  জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মা সমাবেশে প্রধান অতিথি  ছিলেন    জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

 

রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ সুমনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক   মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা,  জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোরশেদ আলম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম।উক্ত মা   সবাবেশে হাজারো মা অভিভাবক অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা   ত্রিরত্ন চাকমা, এতে আরো বক্তব্য রাখেন,অভিভাবক লিপি  চাকমা, বালুখালী ইউনিয়ন চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, এডিপিও রবিউল আলম, ডিপিও মোঃ মোরশেদ আলম। পরে অভিভাবকদের নিয়ে মুক্ত আলোচনা করা হয়। মুক্ত আলোচনা পর্বে অভিভাবকরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। 

 

প্রধান অতিথি বক্তব্যে  জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে এগোচ্ছে, অভিভাবকদের উদ্যেশ্য করে বলেন ছেলে মেয়েদের  মেধা বিকাশের জন্য পাঠ্য বই অভ্যাস করে সৃজনশীলতা বৃদ্ধি করতে হবে।এছাড়া তিনি বলেন  ছেলে মেয়েদের শুধু বিদ্যালয়ে পাঠালে দায়িত্ব সেখানে শেষ নয়,  বিদ্যালয় ছুটির পর কোথায় কি করছে  তা লক্ষ রাখতে হবে এদেশকে মাদক মুক্ত ও বাল্যবিবাহ রোধ করতে হবে এবং  বিদ্যালয়ের বিভিন্ন  সমস্যা থাকলে  বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে।

 

তিনি আরো বলেন,বিদ্যালয় উন্নয়নের জন্য সারদেশে বিভিন্ন বিদ্যালয়ে উন্নয়নের জন্য নানা শিক্ষা কর্মসূচী হাতে নিয়েছেন। কাজেই বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ২০৪১ সালের মধ্য বর্তমান সরকারে রুপ কল্পে উন্নত দেশ হিসেবে রুপান্তর করবো। এ দেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরনে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা তাই সবাইকে  সরকারে যে উন্নয়নের কল্প ধরা  এবং উন্নয়নের গতি সামনের দিকে এগিয়ে নিতে হবে।

 

তিনি এলাকায় যদি বাল্য বিবাহ হয়ে থাকে তাহলে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনকে সাথে সাথে ৩৩৩ নাম্বারে যে কোন ফোন থেকে ফোন দিয়ে  জানানোর আহবান জানান।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ