• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড়ি-বাঙালির সম্মিলিত উন্নয়নেই পার্বত্যাঞ্চলে সমৃদ্ধি আসবে-উন্নয়ন বোর্ড চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2018   Monday

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সাবেক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি বলেছেন, পাহাড়ি-বাঙালির সম্মিলিত উন্নয়নেই পার্বত্যাঞ্চলে সমৃদ্ধি আসবে। তিন পার্বত্য জেলার জনসংখ্যার অর্ধেক নারীকে আয়বর্ধক উৎপাদন এবং অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্তির মাধ্যমে এখানকার দারিদ্র্য বিমোচনের পথ সুগম হবে। পাহাড়ের জীবন সংস্কৃতি ও ভৌগলিক বাস্তবতাকে মাথায় রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

 

সোমবার খাগড়াছড়িতে আর্থিকভাবে অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারীদের মাঝে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

উন্নয়ন বোর্ডের বিশ্রামাগার প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এসময় প্রান্তিক পরিবারের মাঝে ৩০ টি গাভী বিতরণ করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তরুণ কান্তি ঘোষ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শেখ আব্দুল মান্নান এবং বোর্ডের প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আব্দুর রশিদ বক্তব্য রাখেন।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা  আশাবাদ ব্যক্ত করে বলেন ,‘ বিতরণকৃত গাভীর সঠিক পরিচর্যা ও লালন পালন করা গেলে বাছুর ও দুগ্ধ উৎপাদনের মাধ্যমে  প্রতিটি পরিবার আর্থিক সক্ষমতা অর্জন করবে। তবে  উপকারভোগীদের কার্যক্রমের উপর প্রকল্পের সফলতা নির্ভর করবে । প্রকল্পে সফলতা পাওয়া গেলেও পরবর্তীতে আরো বৃহৎ আকারে প্রকল্প নেয়া হবে। পাইলট প্রকল্পের অংশ হিসেবে এর আগেও তিন পার্বত্য জেলায় অস্বচ্ছল নারীদের মাঝে বাঁশের চারা বিতরণ করা হয়েছে।

 

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পাহাড়ের দুর্গম অঞ্চলের মানুষের জন্য বিশেষায়িত সোলার প্রকল্প, মসলা প্রকল্পসহ উন্নয়ন বোর্ডের প্রত্যাশিত সবকটি প্রকল্পে সন্তোষজনক বরাদ্দ প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর বদান্যতার প্রতি সম্মান রেখে প্রকল্প সুবিধাভোগীরা যদি আন্তরিক হন তাহলেই এসব প্রকল্পে আরো বেশি অর্থায়নের সম্ভাবনা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ