• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মহালছড়িতে শিশু ও নারী উন্নয়নে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2018   Wednesday

খাগড়াছড়ির মহালচড়ি উপজেলায় বুধবার  শিশু ও নারী উন্নয়নে জনসচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের উদ্যেগে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের চৌধুরী পাড়ায় অংজাপ্রু কার্বারী বাড়ির  প্রাঙ্গনে  উঠান বৈঠকে অতিথি ছিলেন ইউপি সদস্য শান্ত মারমা ও চৌধুরী পাড়া গ্রামের কার্বারী অংজাপ্রু মারমা। বক্তারা অংশগ্রহনকারীদের সাথে শিশু ও নারী উন্নয়নে মতামত নেন এবং তাদেরকে সঠিক পরামর্শ প্রদান করেন এবং  বৈঠকে নারী ও শিশু অধিকার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিবাহ,  প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন কর্মসূচিসমূহ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, জন্মনিবন্ধণ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধসহ  ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন। উঠানে বৈঠক শেষে জেলা তথ্য অফিসের শিল্পীদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ লোক সংগীতানুষ্ঠান পরিবেশন করা হয়। এতে বিভিন্ন শ্রেণির পেশার নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ দুইশতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

এ অনুষ্ঠানের পূর্বে একই বিষয়ে উল্টাছড়ি মূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

এ প্রকল্পের আওতায় ১৬ সেপ্টেম্বর ২০১৮ থেকে ডিপি মহালছড়ি উপজেলায় দক্ষিণ জয়সেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিপি পাড়া, ১ নং থলিপাড়া যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুড়াপাড়ায় উঠান বৈঠক, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী একই বিষয়ে কর্মসূচী বাস্তবায়ন করা হয় বলে জানান জেলা তথ্য অফিসের কর্মসূচী বাস্তবায়ন ও  প্রচারণা দায়িত্বে নিয়োজিত রিপু খীসা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ