• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পানছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2018   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করেছে জেলা প্রশাসন।

 

পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ৩নং পানছড়ি সদর ইউপির হল রুমে বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, মোঃ শহিদুল ইসলাম।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ খাগড়াছড়ি‘র উপ-পরিচালক এটিএম কাউছার হোসেন।

 

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, থানা অফিসার্স ইনচার্জ মোঃ নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানছড়ি উপজেলা’র অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান। বক্তব্য রাখেন, পানছড়ি বাজার উন্নয়ন কমিটি‘র সভাপতি মোঃ হেদায়েত আলী তালুকদার।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক দ্রুত অগ্নি নির্বাপনের জন্য বাজার এলাকায় পুকুর সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি  বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করা হচ্ছে এবং আগামীতে টিনও দেয়া হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ