• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে শান্তি, সম্প্রীতি ও বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2018   Friday

বেসরকারি উন্নয়ন সংস্থা" আনন্দ" এর উদ্যোগে  বৃহস্পতিবার  কাপ্তাইয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

 

বিভিন্ন সম্প্রদায় ও প্রতিষ্ঠান সমূহের ক্ষমতায়নের মাধ্যমে আস্থা অর্জন প্রকল্পের আওতায় শান্তি, সম্প্রীতি ও বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনে মূল সুরকে উপজীব্য করে তোলার লক্ষে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। আনন্দ`র  প্রজেক্ট ম্যানেজার রাখি ম্রং এর সভাপতিত্বে   বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা, মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) এর সাংস্কৃতিক সম্পাদক মংসুইপ্রু মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক ঝুলন দত্ত।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের রয়েছে নিজস্ব বৈচিত্র্যময় সংস্কৃতি। এই সংস্কৃতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তিনি আরো বলেন, ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের সংস্কৃতি ছাড়াও আমাদের লোকজ সংস্কৃতি, নৃত্য, গান বিশ্বদরবারে আজ সমাদৃত।

 

 দ্বিতীয় পর্বে রওশন শরিফ তানির সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে চাকমা, তনচংগ্যা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ, গান ছাড়াও স্থানীয় শিল্পিদের পরিবেশনায় বাংলা নৃত্য, বাউল গান ও দেশের গান পরিবেশিত হয়। ফনিন্দ্র লাল ত্রিপুরা ও ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন- রফিক আশেকী, তারাশংকর ত্রিপুরা, জ্যাকলিন তনচংগ্যা, মাসাচিং মারমা, অনন্যা চাকমা, এনি তনচংগ্যা, এলিন চাকমা, রুনি তনচংগ্যা, শ্রাবণ তনচংগ্যা, রাহুল তনচংগ্যা, স্নেহা তনচংগ্যা, তুলি চৌধুরি, প্রিয়ন্তি দাশ, তাহিয়া এনাম, পুজা বৈদ্য সহ আরো অনেকে। অনুষ্ঠানে যন্ত্র সংগীতে সহযোগীতা করেন ফনিন্দ্র লাল ত্রিপুরা, ঝুলন দত্ত, অর্নব মল্লিক, অভিজিৎ দাশ কিষান, ইমরান হোসেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ