• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটির রাজবন বিহারে জুরাছড়ির শলক এলাকাবাসীর চতুর্দশ সর্বজনীন মহাসংঘদান

রপ্তদ্বীপ চাকমা রকি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2018   Saturday

শনিবার জুরাছড়ির শলক এলাকাবাসীর আয়োজনে  রাঙামাটির  রাজবন বিহারে  চতুর্দশ সর্বজনীন মহাসংঘদান যথাযথ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।

 

রাজ বন বিহার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাজ বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙকার মহাস্থবির ও শ্রীমৎ জ্ঞান প্রিয় মহাস্থবির।

 

অনুষ্ঠানে বক্তব্যে দেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাবেক যুগ্ন জর্জ  দীপেন দেওয়ান, জুরাছড়ি উপজেলা  পরিষদ চেয়ারম্যান উদয়জয় চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জগৎজ্যোতি চাকমা।

 

এসময়  জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রশাসনিক সদস্য আশীষ বড়ুয়া,  খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা, জুরাছড়ি সুবলং শাখা বন বিহার পরিচালনা কমিটির সভাপতি ও মহা সংঘ দান উদযাপন কমিটির  সভাপতি ধল কুমার চাকমা, উদযাপন কমিটির সদস্য সুকৃতিময় চাকমা,  সুবলং শাখা বন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রচারক চাকমা,  জুরাছড়ি উপজেলার ২নং বনযোগীছড়া ইউনিয়ন চেয়ারম্যান  সন্তোষ বিকাশ চাকমা,  বনযোগীছড়া ইউপির সাবেক চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সতীশ শংকর চাকমা।অনুষ্ঠানে হাজারো নারী-পুরুষ পূর্ণ্যার্থী উক্ত অনুষ্ঠানে অংশ নেন।

 

এর আগে বুদ্ধ মুর্তিদান, সংঘদান,  অষ্টপরিস্কার দান, ত্রিপিটক দানসহ  নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ