• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে পল্লী সঞ্চয় ব্যংককের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2018   Saturday

একটি বাড়ি একটি খামার প্রকল্পের অর্থায়নে প্রাথমিক অবস্হায় ৮ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলায় পল্লী সঞ্চয় ব্যংককের নতুন ভবনের নির্মান কাজের পুরোদমে কাজ চলছে। এরই অংশ শনিবার নতুন ভবনের ছাদ ঢালাই  কাজের উদ্বোধন করা হয়েছে। গেল ৩০ জুলাই থেকে নতুন ভবনের নির্মান কাজ শুরু হয়। 

 

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল  ছাদ  ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী দেবব্রত বড়ুয়া, উপজেলা উপ- সহকারী প্রকৌশলী সারোয়ার আলম, বিআরডিবি কর্মকর্তা মিয়া মোঃ আরিফুল আজম উপস্হিত ছিলেন।

 

একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক দেবব্রত বড়ুয়া জানান, আগে এই অফিসটি বিআরডিবি ভবনে তাদের দাপ্তরিক কার্যক্রম চালিয়ে আসছিল। বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টির ফলে ভবনটি প্রায়ই পানির নিচে তলিয়ে থাকতো। নতুন ভবনটি নির্মান কাজ সম্পন্ন হলে অফিস কার্যক্রমের পাশাপাশি এই এলাকার হত দরিদ্র উপকারভোগীদের দারিদ্র বিমোচনকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ সামাজিক উদ্যোগ এর প্রথম উদ্যোগ একটি বাড়ী একটি খামার প্রকল্পটির সফল বাস্তবায়ন হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ