• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বাঘাইছড়িতে ভদন্ত তিলোকানন্দ মহাথেরোর ৮১ তম জন্ম জয়ন্তী পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2018   Friday

রাঙামাটির বাঘাইছড়িতে সাদা মনের মানুষ খ্যাত ও কাচালং শিশু সদনের প্রতিষ্ঠা ভদন্ত তিলোকানন্দ মহাথেরোর ৮১তম জন্ম জয়ন্তী শুক্রবার পালিত হয়েছে।


রুপকারী মাঠে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয় ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্বালংকার মহাথেরো। বক্তব্যে দেন পার্বত্য ভিক্ষু সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি ভদন্ত কল্যাণ মিত্র মহাথেরো, কাচলং কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান প্রমুখ। এর আগে ধর্মীয় সভায় সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উক্ত ধর্ম সভায় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও মিসেস বৃষকেতু চাকমা অংশ গ্রহন করেন। ধর্ম সভায় জেলা পরিষদ চেয়ারম্যান ভদন্ত তিলোকানন্দ মহাথেরোকে ফুলেল শুভেচ্ছা ও ধর্ম গ্রন্থ ত্রিপিটক ও ক্রেষ্ট দান করেন।


ধর্ম সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সরোয়ার, রূপকারি ইউপি চেয়ারম্যান শ্যামল চাকমা, রূপকারি ৩৭৭নং মৌজা প্রধান হেডম্যান বিশ্বজিৎ চাকমা, বংগতলী সাবেক ইউপি চেয়ারম্যান উত্তারায়ন চাকমা, তারশী চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা মহতী এই ধর্ম সভায় যোগদান করেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর যুগে যুগে মানব কল্যাণে সেসব মহাপুরুষর জন্ম হয় তাদের মধ্যে একজন হলেন তিলোকানন্দ মহাথেরো। তিনি সংসার ত্যাগ করে ধর্ম প্রচারের পাশাপাশি গড়ে তুলেছেন কাচালং শিশু সদন নামে অনাথালয়। তিনি সমাজের এতিম ছেলে-মেয়েদের জন্য সুশিক্ষায় শিক্ষিত করার কাজ চালিয়ে যাচ্ছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ