• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কোটা পুনর্বহাল আন্দোলনে চট্টগ্রামে পিসিপির সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2018   Thursday

দেশে অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকুরীতে সংরক্ষিত শতকরা ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন  করেছে পাহাড়ি ছাত্র পরিষদ।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-দপ্তর সম্পাদক ক্লিনটন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম প্রেস ক্লাবে পিসিপি চট্টগ্রাম মহানগর শাখা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা যৌথভাবে উক্ত সংবাদ সম্মেলন  লিখিত বক্তব্য পাঠ করেন পিসিপি চবি শাখার সভাপতি সুনয়ন চাকমা।

 

সংবাদ সম্মেলনে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক অর্পন চাকমা, সহ-তথ্য প্রচার সম্পাদক ত্রিরত্ন চাকমা, পিসিপি চট্টগ্রাম  মহানগর শাখার সভাপতি হ্লাচিংমং মারমা ও সাধারণ সম্পাদক অমিত চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসুচি ঘোষণা করা হয়। সেগুলো হল আগামী ১২ অক্টোবর  চট্টগ্রাম শহরের চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আগামী ১৪ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন,পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আগামী ১৬ অক্টোবর চট্টগ্রাম শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ