• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বান্দরবানে বুধবার থেকে ৭২ ঘন্টার হরতাল ডেকেছে জাগো পার্বত্যবাসী নামের একটি সংগঠন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2015   Tuesday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)-এর বান্দরবান সফরসূচী পরিবর্তন করায় ৪৮ ঘন্টা পরিবর্তন করে বুধবার থেকে ৭২ ঘন্টা জেলায় হরতালের ডাক দিয়েছে বাঙালী ভিত্তিক সংগঠন “জাগো পার্বত্যবাসী” নামের নতুন একটি সংগঠন।  দুপরের সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ৪৮ ঘন্টার হরতালের আহ্বান করেছিল।

 

 মঙ্গলবার সন্ধ্যার দিকে জাগো পার্বত্যবাসী ব্যানারে শহরের বিক্ষোভ-মিছিল শেষে এ ঘোষনা দেয়া হয়।

 

বিক্ষোভ-মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।  এসময় সংক্ষিপ্ত এক সমাবেশে সংগঠনরে নেতৃত্বে থাকা আবিদুর রহমান বলেন,সন্তু লারমার বান্দরবানের সফরসূচী ১১ মার্চ পরিবর্তন করায় ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্ষন্ত ৭২ ঘন্টা জেলায় হরতাল চলবে। যে বাধা পিছপা না হয়ে সন্তু লারমার আগন প্রতিহত করা হবে এবং ৭২ ঘন্টা সফল করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

 

এর আগে মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক মোঃ আবিদুর রহমান এই হরতালের ঘোষনা দেন। এ সময় জাগো পাবত্যবাসীর নেতাা মোঃ আব্দুল জলিল,মোঃ সিরাজুল ইসলাম,মোঃ কামাল উদ্দীন এবং গোলাম সরওয়ার সোহাগ,সাহাদৎ হোসেন মোঃ ইয়াছিন,আবদুল আলিম মুন্না উপস্থিত ছিলেন।  

 

সংবাদ সংবাদ সন্মেলনে বলা হয়েছে পাহাড়ে চাঁদাবাজী,সন্ত্রাস,গুম,অপহরণ নির্বিচারে পাহাড়ী বাঙ্গালী হত্যা ও পাহাড়ে শান্তি বিনষ্টকারীদের প্রতিহত করার লক্ষ্যে এ হরতাল ডাকা হয়েছে।

 

উল্লেখ্য,  ১১ মার্চ থেকে সন্তু লারমার তিন দিনের সফরের কথা রয়েছে। সফরে তিনি বোমাং সার্কেল চীফের সামাজিক অনুষ্ঠানে যোগদান এবং ১৩ মার্চ ফারুখ পাড়ায় পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখা সন্মেলনে প্রধান অতিথি হিসেবে সন্তু লারমা যোগদানের কথা রয়েছ।

 

এ ব্যাপারে পার্বত্য  চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং জানান সন্তু লারমার বান্দরবান সফরের নিরাপত্তার দায়িত্ব সরকারের। এ ব্যপারে তাদের মাথা ব্যথার কোন কারন নেই। তবে  এ ব্যাপারে তারা অবগত রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ