• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খাড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2015   Monday

অভিজিৎ রায়েরর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) খাগড়াছড়ি জেলা শাখা।

গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য সচিব রিপন চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়,শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বরুন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম জেলা কমিটির সদস্য সচিব রিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন জেলা কমিটির দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ জেলা কমিটির অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা। এর আগে শহরের য়ংধ বৌদ্ধ বিহার থেকে একটি মিছিল শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

 

পরে সেখানে পুলিশ বাধাদেয়ায় মিছিলটি চেঙ্গী স্কোয়ারের দিকে যেতে চাইলেও পুলিশ বাধা প্রদান করে। পরে মহাজন পাড়ার সূর্য শিখা ক্লাবের সামনে থেকে মিছিলটি স্বনির্ভরে গিয়ে শেষ করা হয়।                                                                                              

বক্তারা বলেন হত্যাকান্ডের ১০ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সরকার মূল হোতাদের গ্রেফতার করতে পারেনি। উপরন্তু ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন না করে সরকার প্রতিপক্ষ দলের উপর চাপিয়ে দিয়ে মূল হত্যাকারীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকার এ হত্যাকান্ডের জন্য কিছুতেই দায় এড়াতে পারে না। 

 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অভিজিৎ রায়ের মূল হত্যাকারীদের রক্ষার ষড়যন্ত্র বন্ধ করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ