• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছায় দিল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

স্যালভেশনের উদ্যোগে রাঙামাটি কলেজে ‘ক্লীন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস’ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2018   Saturday

রাঙামাটির স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘স্যালভেশন’’ এর উদ্যোগে সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে ‘‘ক্লীন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস’’ কর্মসূচী শুরু হয়েছে। এ উপলক্ষ্যে ল শনিবার রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে ‘পরিচ্ছন্নতা শুরু হউক আমার থেকে, মানবতা উজ্জীবিত হউক আমার মাধ্যমে’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


স্যালভেশন এর সভাপতি মো: আইয়ুব ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া। এতে প্রধান আলোচক ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। বিশিষ্ট অতিথি ছিলেন, স্যালভেশনের উপদেষ্টা মিসেস সুফিয়া কামাল ঝিমি, মো: আলী আকবর সুমন, মো: হাসমত আলী, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন, রাঙামাটি জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি জগদিশ চাকমা। স্যালভেশনের ইব্রাহিম রিফাত ও সাদিয়া মুন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস প্রিন্সিপাল প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও এ ক্যাম্পাস, পাশাপাশি আমাদের বাড়িঘর, শহর-গ্রাম পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এজন্য আগে আমাদের মনের ক্যাম্পাসটিও ক্লিন করতে হবে। তবেই আমাদের ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস আন্দোলন সফল হবে।


পরে স্যালভেশনের সদস্য ও কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ অতিথিরা কলেজের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ