• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস দিবস পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2018   Monday

‘হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

 

 দিনটি উপলক্ষে  সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালী বের করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এমএম সালাহউদ্দিন, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সিনিয়র পাড়া কর্মী ও পাড়াকর্মী অংশ নেন।

 

এদিকে খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়ার বাহুদেব কারবারী পাড়ার“পাড়া কেন্দ্রে’ হাত বিশ^ হাত ধোয়া দিবস পালন করা হয়। সোমাবার বিকেল ৩ টায় তিন পার্বত্য জেলার সব পাড়া কেন্দ্রের হাত ধোয়া অংশ হিসেবে এ হাত ধোয়া কর্মসূচী পালন করা হয়। এ হাত ধোয়া কর্মসূচী উদ্ভোধন করেন পাড়া কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি বাবুল কান্তি ত্রিপুরা, আরো উপস্থিত ছিলেন হিলবিডি টুয়েন্টিফোর ডট কম ও চেতনা নিউজ ডট কমের ব্যুরোচীফ রূপায়ন তালুকদার, সিনিয়র পাড়া কর্মী মিতা চাকমা, বিকল্প পাড়া কর্মী কলিকা চাকমা। এতে  আপার পেরাছড়া এলাকা পাড়ার মা ও শিশুরা হাত ধোয়া কর্মসূচীতে অংশ গ্রহন করে।

 

বাহদেব পাড়া কেন্দ্রের সভাপতি বাবুল কান্তি ত্রিপরা বলেন এটি একটি গুরুত্ব পূর্ণ প্রকল্প। তিনি এই প্রকল্পটি স্থায়ী করন বা এই  করার দাবী জানান।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড  এর টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক  মো: মতিউর রহমান ও মানিকছড়ি উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম বলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামজিক প্রকল্পটি এলাকার জন্য খুবই গুরুত্ব পূর্ণ। একটি পাড়ার বা গ্রামের শিশুরা এ কেন্দ্র থেকে অনেক কিছু শিখতে পারে। তারা প্রাইমারী স্কুলে যাওয়ার আগে এই কেন্দ্র থেকে পরিপূর্ণত লাভ করে।  শুধু তাই নয় একটি পাড়া কেন্দ্রে গেলে সে পাড়া বা গ্রামের অবস্থান বা পুরো চিত্র জানা যায়। সব মিলিয়ে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তারা আরো বলেন সরকার এই প্রকল্পের গুরুত্ব দিয়েছেন বলে স্থায়ী পাড়া কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ