• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2018   Monday

“হাত ধোব নিয়মিত, থাকবো সবাই স্বাস্থ্য সম্মত” এ প্রতিপাদ্যে সোমবার রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

 

বড়পাড়া স্কুল প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের প্রোগ্রাম অফিসার লিনা লুসাই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক (ভাঃ) ডাঃ বেবী ত্রিপুরা, শুকরছড়ি বড়পাড়ার কার্বারি বিজয় কুমার চাকমা। স্বাগত বক্তব্য দেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জানে-ই আলম। আলোচনাসভার শুরুতেই সাবান দিয়ে হাত ধুয়ে অতিথিরা অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

 

এর আগে জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যৌথ প্রকল্প ‘টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’এর আয়োজনে সাপছড়ি ইউনিয়েনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাপছড়ি বড়পাড়া রাস্তার মাথা হতে শুরু হয়ে বড়পাড়া স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালী ও আলোচনাসভায় পাড়াকেন্দ্রের ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা  বলেন, তৃণমূল এলাকার মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্যানিটেশন’সহ সকল বিষয় সম্পর্কে আরো সচেতন করতে হবে। বিশেষ করে মায়েরা ঘরের রান্নাবান্না কাজে অবশ্যই ভালো পানি দিয়ে রান্না করা এবং শিশুদের খাওয়ার আগে-পরে ও ল্যাট্্িরন থেকে আসার পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে। এ বিষয়ে নিজে এবং পরিবারের সকলের নজর রাখতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে। প্রতিদিনের এ কাজ যদি সফলতার সাথে বাস্তবায়ন সম্ভব হয় তাহলেই আমরা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকবে বলে সভায় চেয়ারম্যান উল্লেখ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ