• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

নিরাপদ সড়ক দিবসে কাপ্তাইয়ে র‍্যালী ও মানববন্ধন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2018   Monday

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে  সোমবার কাপ্তাইয়ে র‌্যালী ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

 

"আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্কাউটস এর সহযোগিতায়  উপজেলা রেস্ট হাউস থেকে শুরু হয়ে র‍্যালীটি উপজেলার বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে কাপ্তাই- চট্টগ্রাম প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আস্রাফ আহমেদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম,কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মো: নুর,  চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, রাইখালী ইউপি চেয়ারম্যান সায়া মং মার্মা,  চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মারমা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ সরকারি কর্মকর্তা-কর্মচারি,আইন- শৃংখলা বাহিনী,জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটস এবং নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, একমাত্র জনসচেতনতায় সড়ক দূর্ঘটনা রোধ করতে পারে, চালক যাত্রি সকলে যথাযথ ভাবে আইন মানলে একটা নিরাপদ সড়ক পেতে পারি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ