• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

রাঙামাটিতে শ্রমিক দলের বিক্ষোভ-মিছিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2018   Wednesday

কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা শ্রমিক দল।

 

শহরের পাবলিক হেলথ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ি স’মিল সংলগ্ন এলাকায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি মো.মমতাজ মিয়া।

 

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক  মো.মোজাফ্ফর হোসেন, জেলা শ্রমিক দলের সদস্য মো.দুলাল মিয়া, পৌর সভার ৮নং ওয়ার্ডের সভাপতি মো.ফারুক ও জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো.ইদ্রিস মিয়া প্রমূখ।

 

জেলা শ্রমিক দলের সভাপতি মো.মমতাজ মিয়া বলেন,দেশনেত্রী বেগম খালেদা,বিএনপির ভাইস-চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ ও কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের মুক্তির দাবি জানান। যদি অনতিবিলম্বে এসব নেতাদের ছেড়ে দেওয়া না হয় তা হলে কেন্দ্রীয় কর্মসূচি মতে আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে শ্রমিক দল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ