• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2018   Thursday

জাতীয় যুব দিবস উপলক্ষে রাঙামাটিতে জাতীয় যুব সংহতির নেতারা সরকারকে হুশিয়ারি দিয়ে বলেছেন, এখনো সময় আছে, পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের মিথ্যা মামলা প্রত্যাহার করুন, তা না হলে ঐক্যের বন্ধন ছিন্ন হয়ে যাবে। অবিলম্বে পল্লীবন্ধু এরশাদের মামলা প্রত্যাহার করুন। তা না হলে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে মন্তব্য করেছেন দলের নেতারা।

 

বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সংহতির রাঙামাটি জেলা  শাখার  উদ্দ্যেগে আয়োজিত শহরের হ্যাপির মোড় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

 

আলোচনা সভায় জেলা যুব সংহতির সভাপতি চন্দন বড়ুয়ার সভাপতিত্বে ও জেলা যুব সংহতি সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা জাতীয় পার্টির সভাপতি হারুণ মাতব্বর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, যুগ্ন-সম্পাদক উত্তম কুমার বড়ুয়া। এছাড়াও জেলা সেচ্ছা সেবক পার্টির সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুব সংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

 

এ সময় বক্তারা বলেন, আমরা মহাজোটের শীর্ষ শরীক। তা সত্ত্বেও আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলাও প্রত্যাহার করা হয়নি। মামলা প্রত্যাহার করা না হলে রাজপথে নামতে বাধ্য হবে জাতীয় পার্টি ও তার সহযোগী অঙ্গ-সংগঠন।

 

বক্তারা আরো বলেন, বিএনপি ও আওয়ামী লীগ এর হিংসাত্মক রাজনীতি বাংলাদেশের জনসাধারণ দেখেছে। পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের কাছাকাছি এখনো বিগত সরকারগুলি যেতে পারে নাই। বিএনপি ও আওয়ামী লীগ জনগণের মানসিকতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এ থেকে পরিত্রাণ পেতে হলে পল্লীবন্ধুর হাতকে শক্তিশালী করে দেশের ক্ষমতায় আনতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ