• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2018   Thursday

“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় যুব দিবস উপলক্ষে  বৃহস্পতিবার র‌্যালি, আলোচনাসভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনার পর র‌্যালিটি জেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে এক আলোচনাসভায় মিলিত হয়।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-এর সদস্য অংসুই প্রু চৌধুরী’র সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য মনোয়ারা জাহান আক্তার, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর সদর উপজেলা কর্মকর্তা নূরুল আবছার।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশের একটি বড় শক্তি হচ্ছে যুবরা। এদের বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। ৭১ -এর স্বাধীনতা যুদ্ধে যুবদের অংশ গ্রহণে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর যুবরা যাতে বেকার না থাকে সে জন্য তৎকালীন সরকার যুব উন্নয়ন অধিদপ্তর বিভাগ গঠন করেছিল। যাতে করে শিক্ষা গ্রহণের পর প্রশিক্ষণ গ্রহণ করে যুবরা আত্মনির্ভরশীল হয়। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিষদ হতে যেসব সেলাই মেশিন তোমাদের মাঝে বিতরণ করা হচ্ছে সেগুলো বিক্রী না করে নিজের এবং পরিবারের আয়ের উৎস হিসেবে কাজে লাগাতে হবে।

 

আলোচনাসভা শেষে ১০টি উন্নয়ন প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ৩ লক্ষ টাকা ঋণের চেক এবং ৪০ জন প্রশিক্ষণার্থীদের সনদ ও সেলাই মেশিন বিতরণ করেন অতিথিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ