• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটির চেলাছড়া দশবল বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2018   Friday

শুক্রবার রাঙামাটির কাউখালী উপজেলার বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব চেলাছড়া দশবল বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে নানান বয়সী বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষ অংশ নেন।

 

বিহার প্রাঙ্গনে আয়োজিত ১১তম কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন সংঘরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির, জ্ঞাননন্দ মহাস্থবির প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারী পলিটেনিকেল ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা। বিশেষ অতিথি ছিলেন ৩নং ঘাগড়া ইউপির চেয়ারম্যান জগদীশ চাকমা। বক্তব্যে দেন বিহারের দাতা বসন্ত কুমার চাকমা, বিহারী চাকমা, মঞ্জিষ্ঠা চাকমা প্রমুখ।

 

এর আগে বুদ্ধ ধর্মীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে পঞ্চলশীল প্রার্থনা,অষ্টপরিস্কার দান, কঠিন চীবর, কল্পতরু, হাজার বাতি ও বুদ্ধ মূর্তি দান উৎস্বর্গ করা হয়। বিকালে প্রদীপ প্রজ্জালন, আকাশ প্রদীপ উড়ানো ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ধর্মীয় দেশনায় বৌদ্ধ ধর্মীয় গুরুরা কৌশল কর্ম, সৎ চেতনা ও সৎ জীবন নিয়ে জীবনযাপন করতে এবং সকল প্রাণীর প্রতি মৈত্রী, অহিংসা ভাব পোষন  করে সকলকে বুদ্ধ ধর্ম পালনের জন্য হিতোপোদেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ