• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পবিত্র ‘জশনে জুলুছ’ ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2018   Wednesday

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে তিন পার্বত্য জেলার সর্ববৃহৎ জশনে জুলুছ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ। এসময় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা গাউছিয়া কমিটির আহবায়ক কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, হাজী মোঃ মুছা, হাজী মোঃ নাছির উদ্দিন, হাজী মোঃ আবদুল করিম খান ও হাজী মোঃ জসীম উদ্দিন। এছাড়াও গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলন বলা হয়, প্রতি বছরের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ)। এবারের জুলুছে গেল বছরের চেয়ে দ্বিগুন লোক সমাগম হবে বলে জানান তারা। রাঙামাটির প্রায় প্রতিটি উপজেলা থেকেও লোকজন জুলুছে অংশ গ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

১৬ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে বর্ণাঢ্য জশনে জুলুছ শুরু করে প্রেসক্লাব, দোয়েল চত্বর, কাঠালতলি, পৌরসভা হয়ে বনরূপা জামে মসজিদে সমাপ্ত হবে। এই জুলুছে শহরের তবলছড়ি, কলেজ-গেইট, ভেদভেদি, মানিকছড়িসহ জেলার প্রত্যন্ত উপজেলা থেকেও শত শত মুসলমান যোগদান করবে।

 

এবারের জুলুছে কি পরিমান মানুষের উপস্থিতি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ জানান, প্রতিবছরই জুলুছে লোক সমাগম বাড়ছে। এবারের জুলুছে দশ হাজারের অধিক লোক সমাগম হবে বলে জানান তিনি। রাঙামাটির প্রায় প্রতিটি উপজেলা থেকেও লোকজন জুলুছে অংশ গ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

উল্লেখ্য, প্রিয় নবীজি (সাঃ)-এর শুভ জন্মদিন অর্থাৎ ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে স্বাধীন বাংলাদেশে ১৯৭৪সালে রাসুলে পক(সাঃ)-এর বংশধর আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রহঃ) প্রতিষ্ঠা করেন ইসলামী সংস্কৃতির অনন্য নির্দশন জশনে জুলুছ (বর্ণাঢ্য ধর্মীয় র‌্যালী)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ