• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

লামায় চুরি করে শত বর্শীয় গাছ কাটার সময় বিদ্যুত তারে উপর পড়ে সংযোগ বন্ধ, আটক এক

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2018   Sunday

বান্দরবানের লামায় রাতের আধারে চুরি করে সড়ক ও জনপদ বিভাগের লামা- চকরিয়া সড়কের শত বছর বয়সি একটি তুলাগাছ কাটার সময় ৩৩হাজার কেভির বিদ্যুৎ লাইনের উপর পড়ে বিদ্যুৎ লাইনের চার অংশের তার ছিড়ে গিয়ে লামা ও আলীকদম উপজেলার সাথে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এঘটনায় লামা বিদ্যুৎ বিভাগ ঘটনার সাথে জড়িত মোঃসিদ্দিক আহম্মদ(৪০) নামের একজনকে আটক করা হয়েছে। রোববার লামা পৌর সভার মধুঝিরি ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

 

লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ সাজ্জাদ সিদ্দিক জানান, রোববার মধুঝিরি ও নুনার ঝিরি এলাকার চার জনের একটি গাছ চুরের দল ভোর রাতের দিকে শত বছর বয়সি বিশাল আকারের একটি তুলা গাছ চুরি করে নিয়ে যাওয়ার উদ্দ্যেশ্যে গাছটি কাটা অবস্থায় আমাদের ৩৩হাজার কেভির ভোল্টেজের বিদ্যুৎ লাইনের উপর পড়ে চার পয়েন্টে তার ছিড়ে যায় এবং বিদ্যুতের দুটি খাম্বার ক্লোজ আর্ম ও খাম্বা বাঁকা হয়ে যায়।এছাড়া পাশের ১১হাজারকে ভির বিদ্যুৎ লাইনের একটি ইনসেলেটর ভেঙ্গে যায়। আমরা এঘটনায় ঘটনাস্থল থেকে এলাকার মোঃসিদ্দিক আহম্মদনামের একজনকে আটক করেছি। আমরা সড়ক ও জনপদ বিভাগের কর্মকার্তদের সাথে আলাপ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


আটক সিদ্দিক আহম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লামা পৌরসভার ৭নং ওর্য়াডের মধুঝিরি এলাকার মৃত জলিল আহম্মদের পুত্র মোঃ জালাল আহম্মদের(৫৩) কাছ থেকে গত শনিবার চার হাজার টাকায় ক্রয় করে নিয়েছি। শনিবার রাত চার টার সময় আরো দু’জন শ্রমিক নিয়ে জালালের রউ পস্থিতিতে আমি তুলা গাছটি কাটার সময় বিদ্যুতের লাইনের উপর পড়ে তার ছিড়ে যায়।


লামা সড়ক ও জনপদ বিভাগের লামা অফিসের সুপারভাইজার রবিজয় চাকমা’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়ক বিভাগের শত বছর বয়সি গাছকে টেফলার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে কাটা অবস্থায় গাছটি জব্দ করি। আমরা এঘটনায় থানায়মা মলা করার প্রস্তুতি নিচ্ছি।সড়কের গাছ কাটার বিষয়ে পূর্বেও লামা থানায় আরো একটি করা আছে।


লামা থানার অফিসার ইনর্চাজ অপ্পেলারা জুনাহা বলেন, ঘটনাটি শুনছি। আমি তাদের যোগাযোগ করেছি। তারা এবিষয় নিয়ে থানায় অভিযোগ দিবে বলে জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ