• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে হিলরভালেদীর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2018   Sunday

রোববার রাঙামাটিতে জুম্ম সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় ভবিষ্যৎ করণীয় প্রাসঙ্গিক মত বিনিময় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাঠালতলীর সংগঠনের কার্যালয়ে স্থানীয় স্বেচ্ছা সেবী,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন‘ হিলরভালেদী ও হিলর প্রোডাকশনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যঅঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুপ্রিয় চাকমা শুভ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক যুগান্তর’এর  জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা,সংগঠনের উপদেষ্টা,বিশিষ্ট আইনীবী ও কণ্ঠ শিল্পী চঞ্চু চাকমা ও সজীব চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের সাধারণ সম্পাদক নিকেল চাকমা এবং অর্থ সম্পাদক অনন্ত চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পারমিতা চাকমা।

 

সভায় বক্তারা পাহাড়িদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং সংরক্ষণ, পুনঃরুদ্ধার ও বিকাশে ভিডিও চিত্র নির্মাণ, সাংস্কৃতিক কর্মকান্ড,নিজস্ব ভাষা, বর্ণমালা ও সাহিত্য বিষয়ক পুস্তক ও সাময়িকী প্রকাশসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ