• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে মূলধারার তাবলীগের সংবাদ সম্মেলন,তিন দফা দাবী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2018   Monday

চলমান সহিংস ঘটনাসমুহ বন্ধ ও তাবলীগের নিয়মিত কাজসমুহ শান্তিপুর্নভাবে  অনুষ্ঠিত হওয়ার জন্য তিন দফা দাবী জানানো হয়েছে। 

 

সোমবার খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজামউদ্দীন বিশ্ব মারকাজের অনুসারী মূলধারার তাবলীগের পক্ষথেকে এ দাবী জানানো হয়।

 

সংবাদ সম্মেলননে অভিযোগ করা হয় যে, কাওমী উলামা নামধারী কিছু সংখ্যক ব্যক্তি মাদ্রাসা ছাত্র ও সাধারণ তাবলীগের সাথীদের উত্তেজিত করে বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ফলে মুলধারার তাবলীগের সাধারণ সদস্যদের মাদ্রাসা,ব্যবসা প্রতিষ্ঠান,বাড়ি-ঘর ধ্বংসযজ্ঞ থেকে বাদ যাচ্ছে না। স্বার্থান্বেষী মহলটি মাদ্রাসা মসজিদে সেদিনের সংহিস ঘটনার মিথ্যা বর্ণনা দিয়ে তাবলীগের নিয়মিত কার্যক্রম বন্ধ করে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

 

সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে তিনদফা দাবী উত্থাপন করা হয়। দাবীর মধ্যে রয়েছে সহিংস ঘটনাবলী শক্তহাতে বন্ধ করা,মসজিদসমুহে দাওয়াত ও তাবলীগের নিয়মিত কাজসমুহ  স্বাভাবিকভাবে হতে দেয়া ও বাঁধা সৃষ্টি করলে প্রশাসনের হস্তক্ষেপ করা।

 

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা দেলোয়ার হোসাইন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন  তাবলীগের সুরা সদস্য আব্দুর রউফ, সুরা সদস্য মোখলেছুর রহমান, হাফেজ কাওছার আহমেদ,হাফেজ নুরুল আলম প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ