• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

মহাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2018   Sunday

খাগড়াছড়ির মহালছড়িতে রোববার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।


সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল সাড়ে ৮টায় উপজেলা মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর পরই পুলিশ, আনসার, ভিডিপি, ব্যান্ডদল, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউটস দল ও গালর্স গাইড কুচকাওয়াজ এবং শরীর চর্চা প্রদর্শনীতে অংশগ্রহন করেন। কুচকাওয়াজে সালাম গ্রহন করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি ও মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ সংবর্ধণা অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রতন কুমার শীল, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির, মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা এ কে এম হুমায়ূন কবির প্রমূখ।


সারাদিনের কর্মসূচীর মধ্যে আরো রয়েছে, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের প্রতি সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন, শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, কয়েকটি প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশনসহ সন্ধ্যায় স্থানীয় শিল্পী ও চট্টগ্রামের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় বিজয় কনসার্ট পরিবেশনের কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ