• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে প্রধান নির্বাচন কমিশনা কেএম নূরুল হুদা
নির্বাচনে কোন রাজনৈতিক ব্যক্তি দ্বারা অন্যায়ভাবে প্রভাবিত না হতে নির্বাচনী কর্মকর্তাকে নির্দেশ

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2018   Tuesday

প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, পাহাড়ে নির্বাচনী দিনে প্রত্যেকটি ভোট কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং দুর্গম এলাকায় নির্বাচনী মালামাল ওনির্বাচনী কাজে লোকজন আনা নেয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হবে। তবে সেনা বাহিনী নির্বাচনী ভোট কেন্দ্রে ম্যাজিষ্ট্রেজি ক্ষমতা ব্যবহার করতে পারবেন না। যদি কোন আইন-শৃংখলা পরিপন্থী দেখা দিলে তবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন।


তিনি বলেন, নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভাল ও সুন্দর রয়েছে। নির্বাচনে সকল প্রার্থীদের অংশ গ্রহনে যে যার প্রচার-প্রচারনা চাল তে পারছেন। সকল প্রার্থীর জন্য নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা হয়েছে।তিনি বলেন দেশের অন্যন্য এলাকার চেয়ে পার্বত্য এলাকার গুরুত্ব ভিন্ন। ভোটাররা নিজেদের পছন্দের ব্যক্তিকে যাতে শান্তিপুর্ণভাবে নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ও নির্বাচনে যাতে কোন রাজনৈতিক ব্যক্তি দ্বারা কেউ অন্যায়ভাবে প্রভাবিত না হওয়ার জন্য সেজন সকল নির্বাচনী কর্মকর্তাকে নির্দেশনা দেন।


মঙ্গলবার রাঙামাটি সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার(রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান) আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।


নিবাচন কমিশনার মাহবুব তালুকদার যে কথাটা বলেছেন তা একেবারে সত্য নয় বলে দাবী করে সিআসি বলেন,সংবিধানে ৩৯ ধারায় বলা রয়েছে একজন নির্বাচন কমিশনারের স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে। তাই তিনি যে কোন মন্তব্য করতে পারেন। তবে নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভাল ও সুন্দর রয়েছে। নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থীদের অংশ গ্রহনে যে যার মত করে প্রচার-প্রচারনা, মিছিল-মিটিং ও পোষ্টারিং চালাতে পারছেন। কাউকে বাঁধা দেয়া হয়নি। সকল প্রার্থীর জন্য নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে,সবাই সমান সুযোগ পাচ্ছে।


মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত )শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব মোঃ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান,পুলিশেরচট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুখসহ তিন পার্বত্য জেলার বিগ্রেড কমান্ডার, বিজিবির সেক্টর কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলানির্বাহী কর্মকর্তাসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সিইসি প্রায় ঘন্টা ব্যাপী তিন পার্বত্য জেলার আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার মতবিনিময় করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ