• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি নার্সিং ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2019   Thursday

রাঙামাটি নার্সিং ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত ইনচার্জ মোঃ আবদুল গফুর ও হাউস কিপার মোসামৎ মোর্তজা বেগমকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন ইন্সটিটিউটের কর্মকর্তা ও প্রশিক্ষণরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ইন্সটিটিউট প্রাঙ্গণে মনোজ্ঞ বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানের শুরুতেই সদ্য অবসরপ্রাপ্ত ইনচার্জ ও হাউস কিপারকে ফুলের তোড়া, উপহার সামগ্রী, মানপত্র ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, ইন্সটিটিউটের কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এর পর অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের কর্মময় জীবনের নানা দিক নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর কৃষ্ণা চাকমা ও প্রশিক্ষণরত শিক্ষার্থী।


রাঙামাটি নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ (ভাঃ) কাবেরী তালুকদারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার, রাঙামাটি জেনারেল হাসপাতালের শিশু চিকিৎসক শওকত আকবর খান, সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান মজুমদার’সহ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তরা বলেন, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। এই মানুষের সেবার জন্যই এই ইন্সটিটিউট হতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহন করে থাকে। আর তাদের পাশে থেকে অবসরপ্রাপ্ত এই দুই কর্মকর্তারা যে দায়িত্ব পালন করেছেন তা অপরিসীম। বক্তরা বলেন, সরকারি নিয়মে চাকরিজীবীদের অবসর গ্রহণ করতে হয়। তাই বলে তাঁদের কর্তব্য শেষ হয়ে যায় না। অবসর গ্রহণকারীরা তাঁদের মতো করে সমাজ সেবায় নিজেদের ব্যস্ত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তরা। সভায় প্রায় সব বক্তা বিদায়ী দুই কর্মকর্তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ