• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মহালছড়ি লেমুছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2019   Sunday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মহালছড়ি সেনা জোনের সার্বিক তত্বাবধানে পরিচালিত লেমুছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও আসবাবপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ। লেমুছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরন ও আসবাবপত্র বিতরন অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হক মাসুদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।


এ সময় বক্তারা আরো বলেন, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। কাউকে দেশের বোঝা হয়ে নয়, সবাই শিক্ষিত হয়ে দেশের সম্পদে পরিণত হতে হবে। প্রত্যেকে সুশিক্ষায় শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বর্তমান সরকারও শিক্ষা ক্ষেত্রে নানা কর্মসূচী হাতে নিয়েছে। শিশুদের স্কুলগামী করতে প্রতিটি গ্রামে গ্রামে গণসচেতনতা সৃষ্টি করার আহবান জানান বক্তারা।


আলোচনা শেষে প্রধান অতিথি লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিকট বিদ্যালয়ের আসবাবপত্র তুলে দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ