• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সবুজ পাহাড় কাউকে রক্তাক্ত করার সুযোগ দেয়া হবে না -জিওসি মতিউর

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2019   Wednesday

সেনাবাহিনীর তৎপরতায় পাহাড়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে মন্তব্যে করে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেছেন, বর্তমান সরকারের সময়ে পাহাড়ে প্রতিনিয়ত উন্নয়ন হচ্ছে। পার্বত্য চট্টগ্রামকে আমরা দিন দিন উন্নয়নের উচ্চ মাত্রায় পৌঁছে দিচ্ছি, আগামীতে পাহাড়ে আরও উন্নয়ন হবে।

 

পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক-সম্প্রীতি ও উন্নয়নের পরও পাহাড়কে নিয়ে ষড়যন্ত্র থামেনি উল্লেখ করে মেজর মতিউর রহমান বলেন, একটি মহল পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। কিন্তু সবুজ পাহাড়কে অশান্ত করার সুযোগ কাউকে দেয়া হবে না। পাহাড়ে শান্তি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দুর্বৃত্তদের রুখতে হবে।

 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়, কম্বল বিতরণ, শিক্ষাবৃত্তি ও হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন মেজর মতিউর রহমান।

 

তিনি বলেন, সবার প্রচেষ্টায় সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংঘাত ছাড়াই সম্পন্ন হয়েছে। আগামীতেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

পার্বত্য শান্তিচুক্তির ধারামতে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করছে জানিয়ে মেজর মতিউর রহমান বলেন, যেখানে ঠিকাদার যেতে পারেনি, সেখানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করেছে। সেনাবাহিনী যেকোনো প্রয়োজনে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে।

 

অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. মিজানুর রহমান মিজান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারমান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং জোন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে লটকন গাছের চারা রোপণ মেজর জেনারেল মতিউর রহমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ