• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি মেডিকেল কলেজের প্রতিষ্ঠার পঞ্চম বর্ষপূর্তি
রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসসহ পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ভবন নির্মান হবে-দীপংকর তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2019   Thursday

বর্তমান সরকারের আমলেই রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসসহ ৫শ শষ্যার পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মান করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

তিনি বৃহস্পতিবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউটে রাঙামাটি মেডিকেল কলেজের প্রতিষ্ঠার পঞ্চম বর্ষপূর্তি ও ২০১৮-১৯ সনের এমবিবিএস ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

দীপংকর তালুকদার  আরো বলেন, এরই মধ্যে মেডিকেল কলেজের জন্য প্রস্তাবিত জায়গা অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির, মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ও রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

 

বক্তারা গেল ৫ বছরে রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস গড়ে না উঠায় কলেজের শিক্ষাক্রম পরিচালনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত অবকাঠামো নির্মাণের দাবী জানান। অনুষ্ঠানে রাঙ্গামাটি মেডিকেল কলেজের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ জানুয়ারী  পাহাড়ীদের একটি বিশেষ মহলের প্রবল বিরোধীতার মুখে রাঙামাটি মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। সে সময় মেডিকেল কলেজের পক্ষ বিপক্ষের সংর্ঘষে মনির হোসেন নামে এক ব্যক্তি প্রাণ হারান। সেই থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরার মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালের করোনারী ইউনিটে একটি বহুতল ভবনে মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস গড়ে তুলে কলেজের কার্যক্রম শুরু হয়। গেল ৫বছর ধরে কলেজের শিক্ষা কার্যক্রম এই অস্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ