• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2019   Sunday

খাগড়াছড়িতে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

 

জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, বিদ্যুত সরবরাহ ব্যবস্থা ও সড়ক প্রশস্তসহ ঝুকিপূর্ণ বাঁক সম্প্রসারণ, কারাগারে থাকা শিশু-কিশোরদের অবস্থা উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন নিরোধ সংক্রান্ত বিষয়ের উপর আলোচনা করা হয়। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতা প্রতিরোধ, মাদক ও চোরাচালান নিরোধে সকলের সহযোগিতা চাওয়া হয়।

 

সভা শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সময়ে খাগড়াছড়ির আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার উন্নয়ন ও জনবান্ধব সরকার। সরকারের সেবামূলক পদক্ষেপ জনগণের দৌর গোড়ায় পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি।

 

এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌরসভার মেয়র রফিকুল আলম, সিভিল সার্জন ডা: মো. শাহ আলম, জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ