• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে তিন দিন ব্যাপী নাট্য উৎসব শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2019   Saturday

রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট এর আয়োজনে শনিবার থেকে  তিনদিনব্যাপী শুরু হয়েছে নাট্য উৎসব।


রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্য উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক (ভাঃ) রুনেল চাকমা, সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক সুগত চাকমা, রাঙামাটি সূর নিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান সঙ্গীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা’সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।


নাট্য উৎসব উদ্বোধনকালে  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, একটি জাতির প্রধান পরিচয় হচ্ছে তার ভাষা ও সাংস্কৃতি। তিনি বলেন, বাংলা ভাষার পাশাপাশি আমাদের পার্বত্যঞ্চলে রয়েছে বিভিন্ন নৃ-গোষ্ঠীর বসবাস। রয়েছে তাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতি। তাদের সাংস্কৃতিকে চর্চা ও তুলে ধরার জন্য নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটসহ যারা কাজ করে যাচ্ছে তাদেরকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

তিনি বলেন, বর্তমান সরকার নৃ-গোষ্ঠীদের উন্নয়নে সর্বদা কাজ যাচ্ছে। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা যাতে তাদের নিজস্ব ভাষায় পড়ালেখা করতে পারে সে লক্ষে নৃ-গোষ্ঠীদের ভাষা অক্ষরে বই প্রদান করছে। শিক্ষাথীদের সঠিকভাবে পড়ানোর জন্য জেলা পরিষদ হতে শিক্ষকদের নৃ-গোষ্ঠীদের ভাষা অক্ষরের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যা অব্যহৃত থাকবে। তিনি পার্বত্যঞ্চলে বসবাসরত সকল ধর্ম-বর্নের মানুষের উন্নয়ন ও কল্যানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


তিন দিন ব্যাপী নাট্য উৎসবে শনিবার রাঙ্গামাটি জুম ফুল থিয়েটারের পরিবেশনায়, নিরুপম চাকমার রচনায় ও ননাবি চাকমার নির্দেশনায় চাকমা নাটক আদেই ধন মঞ্চস্থ হয়।


রোববার খাগড়াছড়ি য়ামুক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ত্রিপুরা নাটক কিয়ক্খা ও সোমবার শেষ দিনে রাঙামাটি ফু-কালাং সাংস্কৃতিক একাডেমীর পরিবেশনায় তঞ্চঙ্গ্যা নাটক গিঙিলি মঞ্চস্থ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ