• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2019   Sunday

খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণর্থিী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, অসহায় শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রতি বছর এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে একে অপরের সকল সুখে-দু:খে পাশে দাঁড়ালে পাহাড়ে শীতার্ত ও অসহায় মানুষগুলোর কষ্ট লাঘব সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

 

রোববার সমিতির খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি কার্যালয়ে ১শ ৬০ জন দুস্থ-অসহায় শীতার্তকে শীতের কম্বল ও ৬৪ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে এ উপবৃত্তি প্রদান করা হয়। খাগড়াছড়িতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করেছে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি:।

 

খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি তপন কান্তি দে’এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যার ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালা উদ্দিন, জেলা সমবায় অফিসার রত্ম কান্তি রোয়াজা, বিভাগীয় বন কর্মকর্তার প্রতিনিধি, ক্যাপ্টেন আহসান, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সাধারন সম্পাদক মো: শওকত উল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা এতে উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ