• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমানে প্রশিক্ষণ কোর্সের সমাপনী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2019   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যাঞ্চল থেকে দারিদ্রতা দূরীকরনে একটি বৃহৎ প্রকল্প গ্রহন করতে যাচ্ছে। এরই প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর হতে সমাজের পিছিয়েপড়া বেদে, অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে যেতে নিরলসভাবে কাজ করছে। পিছিয়েপড়া অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোত ধারায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করেছে। যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে।

 

সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে রাঙামাটিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই, বিউটিফিকেশন, মাশরুম ও কম্পিউটার ট্রেডে ৫০দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।

 

বৃহস্পতিবার (২৪জানুয়ারী) সকালে রাঙামাটি শিশু একাডেমি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। এ সময় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক কেন্দ্রের নির্বাহী পরিচালক বিল্পব চাকমা, উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক রূপনা চাকমা উপস্থিত ছিলেন।

 

উক্ত সেলাই, বিউটিফিকেশন, মাশরুম ও কম্পিউটার এই ৪টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ও প্রোগ্রেসিভ। প্রশিক্ষনে জেলার মোট ৫০জন নারী-পুরুষ অংশগ্রহণ করে।

 

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রশিক্ষন হতে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের নিজেদের আতœকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তবেই এ ধরনের প্রশিক্ষণের সফলতা আসবে। তিনি বলেন, দেশের অন্যান্য জেলা সর্বক্ষেত্রে এগিয়ে গেলে আমরা পিছিয়ে থাকবো কেন। তিনি বলেন,  প্রশিক্ষন নিয়ে ঘরে বসে না থেকে ধৈর্য্য নিয়ে কাজ করলে সফলতা অবশ্যই হবে। তিনি বলেন, যারা যে ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করেছেন সে বিষয়ে কাজ শুরু করলে দক্ষ হয়ে অন্যদের শিক্ষা প্রদান করতে পারবে। তিনি বলেন, সরকার আপনার ও আপনার পরিবারের বাড়তি আয়ের ক্ষেত্র হিসেবে এ সুযোগ প্রদান করছে। এ সুযোগগুলোকে যথাযথ কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। তিনি প্রশিক্ষণে সেলাই ট্রেডে অংশগ্রহণকারীদের প্রত্যেককে পরিষদ হতে সেলাই মেশিন প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

পরে অতিথিরা প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র ও প্রতিজন প্রশিক্ষনার্থীকে ১০ হাজার করে নগদ অর্থ প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ