• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আগামী ৮মার্চ থেকে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী বোমাং রাজপূণ্যাহ শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019   Wednesday

আগামী ৮ই মার্চ থেকে  তিন দিন ব্যাপি বান্দরবানে বোমাং রাজার ঐতিহ্য রাজপূণ্যাহ মেলা।

 

মঙ্গলবার বোমাং রাজার কার্যালয়ে বোমাংগ্রী রাজা উ চ প্রু আনুষ্ঠানিকভাবে এক  সাংবাদিক সম্মেলনে এই মেলার তারিখ ঘোষনা করেন। সংবাদ সম্মেলনে রাজা ছাড়াও রাজকুমার সাশৈপ্রু, রাজকুমার চনুপ্রু, হেডম্যান (মৌজার প্রধান) এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজকুমার টি মং প্রুসহ রাজ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, এই মেলাটি মূলত রাজার খাজনা আদায়কে কেন্দ্র করে উৎসব পালিত হয়। খাজনা আদায়ের উৎসবটি বান্দরবান জেলার ঐতিয্যের ধারক-বাহকও বলা যায়। আর এই ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ মেলাটি শুরু হচ্ছে তিনদিন ব্যাপি খাজনা আদায়ের পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে। 

 

সংবাদ সন্মেলনে বলা হয়, রাজার মাঠেই অনুষ্ঠিত মেলার এটি বোমাং সার্কেলের বোমাং রাজ পরিবারের ১৪১তম ঐতিহ্যবাহী রাজস্ব খাজনা আদায় উৎসব। এই রাজপূণ্যাহ মেলাটি বর্তমান ১৭তম রাজা উ চ প্রু’র পঞ্চমতম খাজনা আদায়ের মেলা।

 

সাংবাদিক সম্মেলনে বোমাং রাজা উ চ প্রু বলেন,মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী ড: আব্দুর রাজ্জাক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ দেশী-বিদেশি অতিথিরা।

 

রাজপুণ্যাহ উপলক্ষে যাত্রা, পুতুল নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকবে নানান আয়োজন। মেলা উপলক্ষে পার্বত্য জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ের অধিবাসীরা রাজাকে প্রদান করবেন রাজকীয় উপহার সামগ্রী ও বাৎসরিক খাজনা।

 

প্রসঙ্গত, ১৮৭৬ সাল থেকে বান্দরবানে এই রাজপূণ্যাহ (ঐতিহ্যবাহী রাজস্ব খাজনা আদায় উৎসব) হয়ে আসছে। ১০৯টি মৌজার জুম খাজনা আদায়ের এই মহোৎসবটি রাজপূণ্যাহ নামে পরিচিতি লাভ করে। প্রতিবছর এই মেলাকে ঘিরে স্থানীয় আদিবাসী ও বাঙ্গালীদের পাশাপাশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো জেলা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ