• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019   Wednesday

মঙ্গলবার থেকে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টূর্ণামেন্ট  উদ্বোধন করা হয়েছে।

 

জেলা স্টেডিয়ামে টূর্ণামেন্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, বিজিব’র সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শহিদুল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা  সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মাঠে গড়ায় মারমা উন্নয়ন সংসদ ও মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ-এর উদ্বোধনী ম্যাচ।

 

টূর্ণামেন্টে জেলা ও বিভিন্ন উপজেলার মোট ১৪টি দল অংশগ্রহণ করেছে। খেলায় স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি দেশ-বিদেশের ফুটবলাররাও অংশ নিয়েছে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

 

উদ্বোধনী খেলায় মারমা উন্নয়ন সংসদ ২-০ গোলে মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।  মারমা উন্নয়ন সংসদের ২৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মুরো খেলার দ্বিতীয়ার্ধের ১০ ও ৩০ মিনিটের মাথায় গোল দুটো করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বশারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় অংশগ্রহণ করলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব উল্লেখ করে মাদক নয়, ক্রীড়ার প্রতি মনোনিবেশ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ