• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাই পলিটেকনিক ইনষ্টিটিউটে সিএসই কনফারেন্স অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019   Wednesday

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের হাতেখড়িসহ তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে দেশব্যাপী শুরু হওয়া সিএসই কনফারেন্স ৩য় বারের মতো কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) অনুষ্ঠিত হয়েছে। 

 

গেল  শনিবার ও রোববার দুইদিন ব্যাপী বিএসপিআইয়ের সিভিল উড অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রায় ৩`শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ কর্মসূটিতে সহায়তা করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান "আলফা নেট"।

 

কানফারেন্সে কম্পিউটার প্রকৌশলীরা তথ্য প্রযুক্তির আপডেট ভার্সন, প্রোগ্রামিং, মাইক্রোসফট সফটওয়্যার ডেভেলপমেন্ট, স্টাটিং ইউর ক্যারিয়ার ওয়েব ও ডাটাবেইস ডেভেলপমেন্ট, আউটসোর্সিং ,মোবাইল অ্যাপস ও তথ্য প্রযুক্তিতে উন্নত ক্যারিয়ার গঠন বিষয়ক ক্লাস নেয়।

 

 কনফারেন্সে আলোচনায় অংশ নেয় বিএসপিঅাইয়ের অধ্যক্ষ প্রকৌশলী অাশুতোষ নাথ, বিএসপিঅাইয়ের কম্পিউটার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলাম, আলফা নেটের ফাউন্ডার প্রকৌশলী আবু সুফিয়ান হায়দার, সিএসই কনফারেন্সের উদ্যোক্তা প্রকৌশলী মোঃ ইসরাফিল মাসুমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা।

 

 বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ বলেন, শিক্ষার্থীরা আইটির উপর ক্যারিয়ার গঠনে সঠিক সিদ্ধান্ত নিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই প্রতিষ্ঠানে কর্মশালাটি আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। 

 

উল্লেখ্য, গেল মে মাসে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট’র মাধ্যমে এ কর্মসূচির শুরু হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ