• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বরকলে আইন শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মাসিক সভা

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2019   Thursday

বুধবার রাঙামাটির বরকল উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির উদ্যোগে আইন শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মাসিক সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ  কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি সাজিয়া পারভীনের সভাপতিত্বে উপজেলার প্রেসক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মফজল আহমদ খান ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনূর রশিদ মামুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা বক্তব্য রাখেন।

 

এসময় উপজেলার  আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ এহছান, বরকল সদর বিজিবি জোনের সুবেদার মোঃ ওমর আলী ও ছোট হরিণা বিজিবি জোনের নায়েব সুবেদার মোঃ মহিদুল ইসলাম বরকল সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবু বক্কর সহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা উপজেলার আইন শৃঙ্খলা ও এলাকার সার্বিক পরিস্থিতি বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন সারা দেশের ন্যায় বরকল উপজেলায়ও পঞ্চম বারের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠুও সুন্দর পরিবেশে যাতে করা যায় তার প্রতি সকলকে সহযোগিতা করার আহ্বান করা হয়।

 

এছাড়াও এলাকার শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে ও শিক্ষার গুণগত মানোন্নয়নের ব্যাপারে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা আলোচনা সভার প্রস্তাব রাখলে চলতি এসএসসি পরীক্ষার পরে বরকল সরকারী মডেল উচ্চ বিদ্যালয় বরকল রাগীব রাবেয়া কলেজ ও বরকল সীমান্ত কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা কমিটি শিক্ষক  অভিবাবক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ