• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে কোর গ্রুপ সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019   Wednesday

রাঙামাটিতে ইউনিসেফ এর সহযোগিতায় দুর্যোগ পরবর্তী সময়ে শিক্ষা কার্যক্রমের জরুরী পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি গ্রহণ বিষয়ে কোর গ্রুপ সদস্যদের বুধবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন টেকসই সামাজিক সেবাদান প্রকল্প ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

টেকসই সামাজিক সেবাদান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, ইউনিসেফের শিক্ষা বিষয়ক কর্মকর্তা আফরোজা ইয়াছিন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন টেকসই সামাজিক সেবাদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জানে ই-আলম।

 

প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং  টেকসই সামাজিক সেবাদান প্রকল্পের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, আমাদের দেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। এ জন্য আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় সবসময় সতর্ক থাকতে হবে। এটিই বাস্তবতা যে মানব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আমাদের জীবন ও সম্পদ রক্ষা করতে হবে এবং পাশাপাশি দুর্যোগ পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙ্গে না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ জন্য প্রশিক্ষণ কর্মশালা থেকে লব্দ জ্ঞানগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে দুর্যোগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে তিনি সকলকে পরামর্শ দেন।

 

তিনি আরো বলেন, অসচেতনতার কারণে গেল ২০১৭ সালে রাঙ্গামাটিতে ভূমিধসের যে ঘটনা ঘটেছিল তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে সতর্ক ও সচেতন থাকতে হবে। দুর্যোগের পূর্বে ও পরে জনগণকে বিশেষ সচেতনতামূলক বিষয়গুলো জনসচেতনতা সৃষ্টিতে ও ক্ষয়ক্ষতির হ্রাসে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। তাই এ ধরনের কর্মশালা শুধু শহর কেন্দ্রিক এর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে করারও পরামর্শ দেন চেয়ারম্যান। তিনি বলেন, সতর্কতা, পূর্ব প্রস্তুতি, দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ